দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
ঘটনাটি উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। ওই বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পর ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সব শিশুই সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরবরাহ করা খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধান করবে কমিটি।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি)কে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শক।
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
যে আই